৩০ অক্টোবর, ২০২০ ১০:৪৩ এএম

করোনায় অধ্যাপক ডা. এম এ জলিলের মৃত্যু

করোনায় অধ্যাপক ডা. এম এ জলিলের মৃত্যু

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন ময়মনসিংহ মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. এম এ জলিল। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিবাগত রাত ১২:২০ মিনিটে ঢাকা সিএমএইচের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিসের (এফডিএসআর) যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গভীর দুঃখের সাথে জানাচ্ছি যে, ‘আমাদের সকলের শ্রদ্ধেয় এবং প্রিয় শিক্ষক অধ্যাপক এম এ জলিল স্যার আজ শুক্রবার ১২:২০ মি: এ কোভিড-১৯ আক্রান্ত হয়ে ঢাকা সিএমএইচে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।’

ডা. রাহাত আনোয়ার চৌধুরী বলেন, ‘তিনি বিভিন্ন মেডিকেল কলেজে ফিজিওলজির অধ্যাপনা করেছেন। এছাড়া তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ এবং অবসরের পর কুমুদিনী মেডিকেল কলেজের অধ্যক্ষের দায়িত্বপালন করেছেন।  তিনি সকলের কাছে পিতৃতুল্য এবং অসম্ভব জনপ্রিয় শিক্ষক ছিলেন।’

শোক প্রকাশ করে তিনি আরো বলেন, ‘আমরা এফডিএসআর এর পক্ষ থেকে স্যারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং তার বিদেহী আত্মার মাগফিরাত প্রার্থনা করছি। একইসঙ্গে তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’

  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
সুস্থতায় সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের

প্রতি ১০০ পুরুষের ৮-১০ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত

সুস্থতায় সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের

প্রতি ১০০ পুরুষের ৮-১০ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক